ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ১৯ অক্টোবর ২০২০

সিদ্ধান্ত বাস্তবায়নের হারে মন্ত্রিসভার সন্তোষ প্রকাশ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমলেও তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করার জন্য ২০২০ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রণালয়/বিভাগভিত্তিক প্রতিবেদন আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভার নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গতবছরের তুলনায় কমেছে। 

গত বছর এই সময়ে বাস্তবায়নের হার ৫৮ শতাংশ হলেও এ বছর তা ৪৬ শতাংশ জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের হার কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক।

তিনি আরো বলেন, এ প্রতিবেদনে মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেছে। তবে সভা থেকে নির্দেশনা দেয়া হয়েছে, কোভিডের সময় যে গ্যাপ হয়েছে সেগুলো ডিসেম্বরের মধ্যে পূরণ করার জন্য।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়