ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১৯ অক্টোবর ২০২০

শিশু পর্নোগ্রাফিতে জড়িত বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন, বোরহান উদ্দিন (২৬), আবদুল্লাহ আল মাহমুদ (২৫) ও অভি হোসেন (২৫)।

গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর, রামপুরা ও পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া আজ (সোমবার) এ তথ্য জানান। 

তিনি বলেন, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম তাদের গ্রেপ্তার করে। 

ডিজিটাল ফরেনসিক টিমের কর্মকর্তারা জানান, বেশ কয়েক দিন ধরে দেশি-বিদেশি গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা অপরাধীদের সন্ধান পান। এরপর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিরা নিজেদের পরিচয় গোপন করে দেশি-বিদেশি কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে পরিচিত হতেন। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করত। এ ঘটনায় রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এরইমধ্যে একদিনের রিমান্ড শেষে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়