নিজস্ব প্রতিবেদক
শিগগিরই বাংলাদেশ-ভুটানের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি
ছবি: পিআইডি
ভূটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।
সবজি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এবিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভুটানের স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের উদ্যোগে যৌথ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও এসময় আলোচনা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























