ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ২০ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২০, ২০ অক্টোবর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৮০, মৃত্যু ১৮

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ১৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৩৮০ জনকে।  

দেশে বর্তমানে করোনা সংক্রমিত  ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। এবং ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৯ জনে।        

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬১১ টি।   

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৪২ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ১৪১ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়