ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ২১ অক্টোবর ২০২০

৩ নভেম্বর থেকে চালু হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস

ফাইল ছবি

ফাইল ছবি

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আসা নতুন রেক (বগি) আগামী ৩ নভেম্বর থেকে যুক্ত হচ্ছে। এসব বগিগুলোর রং হবে লাল-সবুজ।

২০০৬ সালে চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে সাদা চায়না বগি যুক্ত হয়। ১৪ বছর পর এসব সাদা বগির স্থলে ইন্দোনেশিয়ার লাল-সবুজের বগি যুক্ত হচ্ছে। 

জানা গেছে, আগের মতো ১৮/৩৬ লোডে কাজ করবে সুবর্ণ এক্সপ্রেস। এসি চেয়ার ৮টি ও শোভন চেয়ার থাকবে ৭টি। এছাড়া শোভন চেয়ার, গার্ড ব্রেক, ডাইনিং মিলিয়ে ২টি (যেখানে আগে চায়নিজ সাদা রেকে একটি এসি গার্ড ব্রেক কাজ করতো) বগি থাকবে। পাশাপাশি একটি পাওয়ার কারও যুক্ত থাকবে।

তবে নতুন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা ৯টি কমবে। আগে যেখানে ৮৯৯টি ছিলো, সেখানে নতুন রেকে ৮৯০টি আসন সংখ্যা থাকবে।

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান বলেন, সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে আসা লাল-সবুজের নতুন রেক সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হবে। ২৫ অক্টোবর থেকে লাল-সবুজ বগির টিকিট বিক্রি করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়