ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৪, ২১ অক্টোবর ২০২০

রাজধানীর চাঁদনী চক মার্কেটে অগ্নিকাণ্ড

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট থানাধীন চাঁদনী চক মার্কেটের বলাকা ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বুধবার বেলা পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ঘটনাস্থলে প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। মার্কেটের লোকেরা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছেন। নিউমার্কেট এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়