নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করলেন ডিএসইর এমডি কাজী ছানাউল
ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন কাজী ছানাউল হক।
আজ (বুধবার) ডিএসইর পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। এরপর ডিএসইর পর্ষদের একটি অংশের পক্ষ থেকে তাকে পদত্যাগপত্র তুলে নেয়ার জন্য অনুরোধ করেন। তবে ছানাউল হক পদত্যাগের বিষয়ে অনড় থাকেন।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য ডিএসইর এমডি পদে যোগদান করেন কাজী ছানাউল। তার নিয়োগ নিয়ে দ্বিধাবিভক্তি ছিল ডিএসইর পর্ষদ সদস্যদের মধ্যে। শেয়ারধারী পরিচালকদের একটি অংশ তার নিয়োগের বিরোধিতা করেন। তবে ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের বেশির ভাগ ছানাউল হকের পক্ষে অবস্থান নেন। দুই পক্ষই পক্ষে-বিপক্ষে পর্ষদ সভায় মতামত তুলে ধরে।
পরে সব মতামতসহ ছানাউল হকের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়। গত ২৩ জানুয়ারি বিএসইসি ডিএসইর এমডি হিসেবে ছানাউল হকের নিয়োগ অনুমোদন করেন। এরপর তিনি ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগ দেন।
ডিএসইতে যোগদানের আগে কাজী ছানাউল হক রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি ছিলেন। ২০১৭ সালের আগস্টে আইসিবির এমডি হিসেবে নিয়োগ পান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























