নিজস্ব প্রতিবেদক
চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে বিজয় দিবসে
সংগৃহীত ছবি
আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
আজ (বুধবার) নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকালে ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পসহ উভয় দেশের রেল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ি নতুন লাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়।
রেলপথ মন্ত্রী হাই কমিশনারকে জানান, ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে উভয় দেশের প্রধানমন্ত্রী নতুন আন্তদেশীয় যোগাযোগ উদ্বোধন করবেন এবং শুরুতে পণ্যবাহী ট্রেন চলবে।
এছাড়াও, আগামী বছরের ২৬শে মার্চ উপলক্ষে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে পরিকল্পনা আছে বলে জানান রেলমন্ত্রী।
সাক্ষাতে রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নতি হবে। এছাড়া মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প চালু হলে ভারতীয় ট্রেন যশোরের বেনাপোল থেকে সহজে ও কম সময়ে পণ্য ও যাত্রী ঢাকায় পরিবহন করা সম্ভব হবে।
সাক্ষাতে সিরাজগঞ্জে একটি কন্টেইনার টার্মিনাল ডিপো নির্মাণ বিষয়ে আলোচনা হয় এবং জানানো হয় এই আইসিডি নির্মিত হলে পণ্য পরিবহন খুব সহজ হবে। এ ছাড়াও, সৈয়দপুর একটি নতুন কোচ তৈরির কারখানা নির্মাণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় রেলপথ মন্ত্রী জানান, ভারতের আদলে বাংলাদেশ রেলওয়েতে কনসালটেন্সি বিষয়ে একটি বিভাগ করা হবে।
ভারতীয় হাই কমিশনার এ সময় বাংলাদেশ রেলওয়েতে ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমি উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন। রেলপথ মন্ত্রী বাংলাদেশের রেলের কর্মকর্তা-কর্মচারীদের ভারতে ট্রেনিং করার বিষয়ে সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























