নিজস্ব প্রতিবেদক
ভারত-চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক
ফাইল ছবি
ভারত ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে কমিটির বৈঠক শুরু হলে প্রথমে এজেন্ডাভুক্ত সাধারণ আলোচনা হয়। এরপর কেবল কমিটির সদস্যদের অংশগ্রহণে ক্লোজডোর বৈঠক হয়।
প্রসঙ্গত, কমিটি এর আগের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আকস্মিক সফর নিয়ে প্রশ্ন তোলেন। ওই বৈঠকেই ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ক্লোজডোর বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল।
মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নূরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান এবং মো. হাবিবে মিল্লাত অংশ নেন।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, যেহেতু এটা আমাদের রুদ্ধদ্বার বৈঠক ছিল, তাই এটার সিদ্ধান্ত বা সুপারিশের বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতে চাই না। আমরা ভারত-চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। বলতে পারেন আমাদের আলোচনায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে।
এ সময় কমিটির পক্ষ থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমানকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার সমর্থন আদায়ে কাজ করার সুপারিশ করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























