ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ২১ অক্টোবর ২০২০

৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া কিনছে সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

সরকার ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে আরো ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। 

মোট ৮০ হাজার মেট্রিক টনের মধ্যে  কাতার ও সৌদি আরব থেকে ১১১ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ১২৪ টাকাসহ মোট ১৭৩ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হচ্ছে। বাকি সার কাফকো থেকে কেনা হবে। 

এই পরিমাণ সার কেনার জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার সরকারের ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।  

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কক্সবাজার জেলার একতাবাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর জন্য ২৭৩ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে দুটি প্যাকেজে পূর্ত কাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি করে মোট ৭টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৪ কোটি ১২ লাখ ৮১ হাজার ৪০৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা এবং জাইকা ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ ১৮৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৬৫৪ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়