নিজস্ব প্রতিবেদক
গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ
দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। বুধবার (২১ অক্টোবর) সকালে তিনি পরিদর্শন করেন।
মাননীয় প্রতিমন্ত্রী প্রথমে খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত গণহত্যা জাদুঘর পরিদর্শন করেন। পরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে খুলনার সাউথ সেন্ট্রাল রোডে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নেনির্মাণাধীন ছয়তলা জাদুঘর ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে তার সহধর্মিনী ড. সোহেলা আক্তার উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রী জাদুঘরে পৌঁছালে গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি ড.মুনতাসীর মামুন তাকে স্বাগত জানান। গণহত্যা জাদুঘরের প্রতিটি কক্ষ পরিদর্শন করে একাত্তরের গণহত্যার নিদর্শন দেখে মাননীয় প্রতিমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে যান।

দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর হিসেবে গণহত্যার নিদর্শন ও তথ্য-উপাত্ত সংগ্রহে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি গণহত্যা জাদুঘরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে গণহত্যা জাদুঘর ও গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রকে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।
নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত শেষ হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠুভাবে ও যথাসময়েকাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দুর্লভ রেকর্ডটিও এদিন জাদুঘরে পক্ষ থেকে সংগ্রহ করা হয়। নির্মাণাধীন ভবন পরিদর্শনে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক।
মাননীয় প্রতিমন্ত্রী জাদুঘর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টিবৃন্দ ড. চৌধুরী শহীদ কাদের, অধ্যাপক হোসনে আরা, শংকর কুমার মল্লিক, অমল কুমার গাইন, উপদেষ্টা সৈয়দ মনোয়ার আলী সহ আরো গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























