ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২২ অক্টোবর ২০২০

কায়সারের দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি

ফাইল ছবি

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৌঁছেছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পরোয়ানা পাঠানো হয়।

এর আগে সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ১৪ জানুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ২৩ জানুয়ারি সৈয়দ কায়সারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সাতটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড, চারটিতে যাবজ্জীবন ও তিনটিতে মোট ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সৈয়দ কায়সার ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। পরে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ১৫ই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরশাদ সরকারের সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়