ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ২২ অক্টোবর ২০২০

নৌ শ্রমিকদের ধর্মঘট আজকের মধ্যে সমাধান

নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের বিষয়ে নৌযান মালিক ও শ্রমিকদের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদফতর আলোচনা করেছে। এ আলোচনা চলমান আছে। আজকের মধ্যে এর সমাধান হবে। 

তিনি বলেন, নৌশ্রমিকদের মূল দাবি খোরাকি ভাতা। এটা অবশ্যই তাদের ন্যায্য দাবি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর আগেও শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিল, আলোচনা করে সমাধান করেছি। 

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা অসহায়। তারা শ্রম দিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। মালিক-শ্রমিকদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে এর সমাধান করব।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার সবকিছু সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে অনেক জটিল সমস্যা সমাধান হচ্ছে। সরকারের সে সক্ষমতা আছে। সমন্বয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়