ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ২২ অক্টোবর ২০২০

‘খুচরা পর্যায়ে আলু ৩৫ টাকা হবে তিন দিনের মধ্যে’

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী দু’তিনদিনের মধ্যে আলুর দাম খুচরা পর্যায়ে ৩৫ টাকায় আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেন, আলুর দাম কোল্ডস্টোরেজে ৩৫ থেকে ৪০ টাকা ছিল। সেটা আজ ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যেটা ২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আমরা খুব আশাবাদী শিগগিরই নির্ধারিত দামে আলু বিক্রি হবে।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলুর বাজারদর এখনো অস্থির, সে বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আলুর দাম কমানোর চেষ্টা চলছে। এটা আমরা নিয়ন্ত্রণ করি না। এটা কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আমরা ইচ্ছে করেই এসেছি যে টিসিবির মাধ্যমে ২৫ টাকা দরে বাজারে আলু ছেড়ে ভোক্তাদের সহযোগিতার জন্য।  

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ঝগড়াঝাটি করে এগোনো যাবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগোতে হবে। তিনি (হাইকমিশনার) অনেক আশা নিয়ে এসেছেন। আমরা চাই তাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হোক। এখন পৃথিবীটা ব্যবসার উপর নির্ভরশীল। তিনি (হাইকমিশনার) বলেছেন এক্সপোর্ট আরো পাঁচগুণ হলেও কোনো সমস্যা হবে না। আমরা ব্যবসা-বাণিজ্যে পার্টনার হতে চাই। প্রাথমিকভাবে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। ছোট ছোট কিছু সমস্যা রয়েছে। খুব শিগগিরই এসব সমস্যা ঠিক হয়ে যাবে।  
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়