আপডেট: ১১:০৩, ১ সেপ্টেম্বর ২০১৯
পরিবহন সেক্টরে জরিমানা বাড়ানো হয়নি
নিজস্ব প্রতিবেদক : পরিবহন সেক্টরে নতুন একটি আইন প্রণয়ন ও জরিমানা বাড়ানোর যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে রটানো হচ্ছে তা গুজব বলে জানিয়েছে তথ্য অধিদফতর।
রোববার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ এবং এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে। প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোন আইন বাংলাদেশে নেই।
এতে বলা হয়, ২০১৮ সালে জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ করছে। এতে আরও বলা হয়, নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ এবং অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য সম্পূর্ণ অপপ্রচার ও গুজব।
এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, বিষয়টা নিয়ে রোববার সচিবালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মোটরযান আইন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব রটানো হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়ে জরিমানা বাড়ানো হয়েছে।
আসলে এটা তো মোটরযান আইন না, এটা সড়ক পরিবহন আইন। ওবায়দুল কাদের বলেন, নতুন মোটরযান আইন তৈরিই হয়নি। আমাদের আইন হচ্ছে ‘সড়ক পরিবহন আইন’। এটার নামই তো ভুল। এগুলো অহেতুক, নামটা যেমন ভুল, তেমনি এসব জরিমানার হারও মনগড়া।
স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য মালিক-শ্রমিককে উস্কে দেওয়ার জন্য চক্রান্ত ও পায়তারা করেছে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























