নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২৩, ১৯ এপ্রিল ২০২১
দেশে একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ১১২ জন মারা গেছেন। ফলে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।
সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৪ হাজার ২৭১ জনকে। এতে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে।
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ২১ হাজার ৩০০ জনে।
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু বাড়ছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে মারা যাচ্ছেন রোগীরা।
তারা জানিয়েছে, হাসপাতালে ভর্তির পাঁচ দিনের মধ্যে ৫২ শতাংশ করোনা রোগীর মৃত্যু হচ্ছে। এর মধ্যে ২৬ শতাংশ রোগী উপসর্গ শুরুর পাঁচ থেকে ১০ দিনের মধ্যে ভর্তি হয়েছিল। ১২ শতাংশ ভর্তি হয় উপসর্গ শুরুর ১১ থেকে ১৫ দিনের মধ্যে।
দেশে করোনায় মৃত্যু বাড়তে থাকায় চাপ পড়েছে কবরস্থানে। প্রতিদিন সকাল থেকেই গোরস্থানে থাকে লাশের মিছিল। এমন পরিস্থিতিতে হাঁপিয়ে উঠছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এমনকি আগে থেকেই খুঁড়ে রাখা হচ্ছে কবর।
এদিকে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে লকডাউন বাড়লেও তা ঈদের আগে শিথিল হয়ে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























