ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২১:০৩, ১৯ এপ্রিল ২০২১

‘লকডাউন শেষ হলে ব্যবসায়ীরা পেতে পারেন সুখবর’

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগের দেয়া ১৩ দফা শর্ত অনুযায়ী আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বিধিনিষেধ। তবে লকডাউন শেষ হলে ব্যবসায়ীরা পেতে পারেন সুখবর।

সোমবার (১৯ এপ্রিল) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঈদের আগে লকডাউন শেষ হলে ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে পারে। তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।

ফরহাদ হোসেন বলেন, সাইন্টিফিক্যালি ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। এই লকডাউন আরও কঠোর হবে।

তিনি বলেন, সংক্রমণ ম্যানেজ করা আমাদের উদ্দেশ্য। আমরা মনে করছি, আরো সাতদিন লকডাউন দিলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সরকার ঘোষিত চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এক সপ্তাহ বলতে ২২ তারিখ থেকে আরও ৭ দিন অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত ‘লকডাউন’ কার্যকর থাকবে।

তবে ঈদের আগে এই লকডাউন শিথিল হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়