নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৫, ২০ এপ্রিল ২০২১
মামুনুলকে রিমান্ডে নিতে চায় সিআইডিও
আদালতের সামনে মামুনুল হক
গ্রেফতার হওয়া হেফাজত নেতা মামুনুল হকের সাথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামুনুলের বর্তমান রিমান্ডের শেষে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার জন্য তাকে রিমান্ডে নিতে চায় সিআইডি।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সিআইডির সদর দফতরে এ কথা জানান সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম জেলার ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। আমাদের তদন্তের ভালো একটি সেটাপ রয়েছে। আমাদের সাইবার এক্সপার্ট, ডিএনএ, ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছে। তারা ভিডিও ফুটেজগুলো দেখে শনাক্ত করার চেষ্টা করছে যে, কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছেন।’
মামুনুল হক বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে রয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার পর তাকে রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া হয়। সেখানে পুলিশের আবেদনে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিস্তারিত...
এছাড়াও গত মাসের শেষ সপ্তাহ থেকে হেফাজতের আন্দোলনে দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর হয়েছে। এসব ঘটনার ইন্ধন ও নির্দেশদাতা এবং সরাসরি অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন সিআইডি প্রধান।
সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান
‘কারও দাবি-দাওয়া থাকতে পারে। তবে সেই দাবি আদায়ের গণতান্ত্রিক উপায় রয়েছে। কিন্তু বেআইনি প্রক্রিয়ায় দাবি আদায়ের কোনও সুযোগ নেই। সবাইকে আইন মানতে হবে। অন্তোষের প্রকাশ ভাঙচুর অগ্নিসংযোগ হতে পারে না।’
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সরকারি দলের কারও সম্পৃক্ততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা–জানতে চাইলে তিনি বলেন, ‘কারও পরিচয় দেখে আমরা কাজ করি না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
হেফাজতের নাশকতার সময় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘হেফাজত ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে অনেক মামলা রয়েছে। আমরা সেগুলো তদন্ত করে দেখবো। সেই তদন্তে যদি কারও কাছে অস্ত্র পাওয়া যায় সেগুলো আমরা উদ্ধার করবো।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম কর্তৃক সারাদেশে ঘটে যাওয়া ভাঙচুর, হামলা ও ক্ষয়ক্ষতিতে বিভিন্ন সময় দায়ের করা ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























