ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২২, ২১ এপ্রিল ২০২১

রোববারের মধ্যে দোকান খোলার সিদ্ধান্ত আসছে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত আগামী রোববারের মধ্যেই আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। 

বুধবার (২১ এপ্রিল) এ বিষয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম বাংলানিউজকে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ব্যবসায়ীদের ধৈর্য্য ধরতেও বলেন। 

হেলাল উদ্দিন বলেন, করোনার সংক্রমণ রোধ করতে সরকারঘোষিত লকডাউনে পহেলা বৈশাখে কোনো ব্যবসা হয়নি। এরই মধ্যে ঈদের ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার। 

দোকান মালিক সমিতির সভাপতি আরও জানান, আগামী সোমবার থেকে দোকান-শপিংমল খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা গত ১৭ এপ্রিল চিঠি পাঠিয়েছেন। তারা আশাবাদী, প্রধানমন্ত্রী তাদের এই দাবি মেনে নিবেন বলেও জানান তিনি। 

উল্লেখ্য, ইতোমধ্যেই চলমান লকডাউনের মাঝে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানত ও ঋণের কিস্তি জমা এবং জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত...

এছাড়াও গত সোমবার (১৯ এপ্রিল) লকডাউন বাড়লেও তা ঈদের আগে শিথিল হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রাজধানীর সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় এ বিষয়ে সেতুমন্ত্রী বলেছিলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করেছে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়