ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০১, ২২ এপ্রিল ২০২১

আব্দুল মতিন খসরুর সংসদীয় আসন শূন্য ঘোষণা

আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরুর  আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

আইসিইউতে নেয়ার পর আব্দুল মতিনের করোনা পরীক্ষা করা। পরে ১ এপ্রিল ফল নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে ১৪ এপ্রিল বিকেলে তিনি মারা যান।

এর আগে গত ১২ মার্চ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আব্দুল মতিন খসরু। ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন তিনি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন

এক নজরে আব্দুল মতিন খসরু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়