ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৫৬, ২৭ এপ্রিল ২০২১

দোকান খোলা সকাল ১০টা থেকে রাত ৮টা, কবে থেকে কার্যকর?

ইনসেটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ইনসেটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু কবে থেকে এ নিয়ম কার্যকর হবে তা নিয়ে দেখা দিয়েছে অনেক বিভ্রান্তি।

এ বিষয়ে জানতে চাইলে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা আড়াইটায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আইনিউজকে বলেন, দেশে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এসময় দোকানপাট ও শপিং মল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে, তবে প্রজ্ঞাপন জারির পর কার্যকর হবে।

কবে জারি হবে প্রজ্ঞাপন এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, আজ অথবা আগামীকাল বুধবার প্রজ্ঞাপন জারি হতে পারে।

ফরহাদ হোসেন আরও বলেন, করোনার ভয়াবহতা বেশি ঢাকা শহরে। এজন্য ঢাকাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর পাশাপাশি খুলনা, সিলেট, চট্টগ্রামসহ বড় বড় শহরগুলোকেও গুরুত্ব দেয়া হচ্ছে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দোকান খোলার বিধিনিষেধ গ্রামেও প্রযোজ্য কি না এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি টিকিয়ে রাখা ও মানুষদের বাঁচিয়ে রাখতে গ্রামের বাজারগুলো খোলা রাখতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে সোমবার  ফরহাদ হোসেন বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।....বিস্তারিত

এসময় তিনি জানান, চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।....বিস্তারিত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আরও বাড়ানো হলো।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়