ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৮, ২৯ এপ্রিল ২০২১

এবার বাংলাদেশে অনুমোদন পেয়েছে চীনের টিকা

রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর অনুমোদনের পর এবার চীনের সিনোফার্মের করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, সিনোফার্মের টিকাটি চীনসহ বিভিন্ন দেশে অনুমোদিত। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।

তিনি আরও বলেন, আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। তারা টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো।

মেজর জেনারেল মাহবুবুর রহমান

রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের নীতিগত অনুমোদন

সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ ও চীনের ‘সাইনোফার্ম’ থেকে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার এ কথা জানান।

তিনি বলেন, ‘এই টিকা উৎপাদনে কত টাকা যুক্ত তা পরে যখন ক্রয় কমিটিতে প্রস্তাব আসবে তখন জানা যাবে। এখন শুধু নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।’ এ বিষয়ে আরও জানতে পড়ুন বিস্তারিত...

রাশিয়ার টিকার অনুমোদন

এর আগে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে জরুরীভাবে ব্যবহারের জন্য রাশিয়ার টিকা (ভ্যাকসিন) স্পুতনিক-ভি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশে রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে কোনো আইনগত বাধা আর থাকলো না।

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিন কেনার জন্য সুপারিশ করেছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

সরকারি নথি সূত্রে জানা যায়, কিনতে চাইলে রাশিয়া আগামী মে মাস থেকেই বাংলাদেশকে ভ্যাকসিনটি দিতে পারবে।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ফর্মুলা গোপন রাখার শর্তে দেশেই করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি থেকে কিছু ভ্যাকসিন নগদ অর্থে ক্রয়ও করবে বাংলাদেশ সরকার। রাশিয়ার টিকা বাংলাদেশে অনুমোদনের বিষয়ে আরও বিস্তারিত...

মে মাসে দেশে আসছে ৪০ লাখ ‘স্পুটনিক ভি’

মে মাসে বাংলাদেশে আসছে রাশিয়ার তৈরি করোনা প্রতিরোধী টিকা ‘স্পুটনিক ভি’। ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ৪০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বাংলাদেশে। এগুলো সবই সরকারিভাবে দেশে নিয়ে আসা হবে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়