নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৫, ২৯ এপ্রিল ২০২১
বিধিনিষেধ শিথিল করে আরও এক দফা বাড়তে পারে লকডাউন
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন অবস্থায় সংক্রমণ রোধ করতে চলমান লকডাউন আরও এক দফা বাড়তে পারে। সেক্ষেত্রে, কিছুটা শিথিল করা হতে পারে বিধিনিষেধ ।
তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান লকডাউন শেষ হবে আগামী ৫ মে মধ্যরাতে। এই লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন, দোকান খোলা সকাল ১০টা থেকে রাত ৮টা। বিস্তারিত...
জনপ্রশাসনের কর্মকর্তারা বলছেন, এবার লকডাউন বাড়ানো হলেও গণপরিবহন সীমিত আকারে চালু রাখা হতে পারে।
তবে গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ের ওপর আমাদের চিন্তা-ভাবনা চলছে যে, আমরা কী করব।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ঈদের আগে যেহেতু কর্মদিবস কম, সেহেতু বিধিনিষেধ চলমান রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হতে পারে।’
‘কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত প্রায় সারা বিশ্ব। বাংলাদেশেও এর সাথে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমণ। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৩৪১ জনকে। বাংলাদেশে করোনাভাইরাসের আরও বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























