ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৬, ২৮ এপ্রিল ২০২১

চলমান বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সারাদেশে চলমান বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বুধবার (২৮ এপ্রিল) এই প্রজ্ঞাপন জারি করা হয়। 

বন্ধ থাকবে গণপরিবহন

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার (২৬ এপ্রিল) বিকেলে জানান, আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্তমান অবস্থা চলবে। দোকানপাট সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আরও বাড়ানো হলো। বিস্তারিত...

দোকান খোলা সকাল ১০টা থেকে রাত ৮টা

চলমান লকডাউনের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

এ বিষয়ে জানতে চাইলে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা আড়াইটায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আইনিউজকে বলেন, দেশে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এসময় দোকানপাট ও শপিং মল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে, তবে প্রজ্ঞাপন জারির পর কার্যকর হবে। এ বিষয়ে বিস্তারিত...

ঈদে কোলাকুলি করা যাবে না

ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায়ের অনুরোধ জানিয়েছে সরকার। একইসাথে ঈদে কোলাকোলি ও পরস্পর হাত না মেলানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় ঈদের নামাজ নিয়ে নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। যারা মসজিদে নামাজ আদায় করতে আসবেন, তাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান করতে হবে। নামাজ আদায় করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। জামাত শেষে কোলাকুলি করা যাবে না। এ নির্দেশনার আরও বিস্তারিত...

মাস্ক না পরলে খেতে হবে পুলিশের বেতের বাড়ি

মাস্ক না পরলে পুলিশের বেতের বাড়ি বা 'লাঠিচার্জ' দেয়ার প্রস্তাব এসেছে। এ বিষয়টি আইনে না থাকায় প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাবও করা হয়েছে।

মাস্ক না থাকলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেই বৈঠকের আলোচনায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি উঠে আসে।

বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা পুলিশকে দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও আলোচনায় আনেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, যদি কেউ মাস্ক ব্যবহার না করে তাহলে তাকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পুলিশকে লাঠিচার্জ করার ক্ষমতা দেয়ার বিষয়টি যে কোনও আইনে অন্তর্ভুক্ত করা হোক। পুলিশের এই লাঠিচার্জের বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন

সংক্রমণ রোধে দুটি মাস্ক ব্যবহারের পরামর্শ

করোনাভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতি দেখেও অনেকে মাস্ক ব্যবহার করেন না। তবে এবার মাস্ক না পরলে নেয়া হবে আইনি ব্যবস্থা। শুধু তাই নয় প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেয়া হবে।

বিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়