নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৬, ২৬ এপ্রিল ২০২১
সংক্রমণ রোধে দুটি মাস্ক ব্যবহারের পরামর্শ
করোনাভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতি দেখেও অনেকে মাস্ক ব্যবহার করেন না। তবে এবার মাস্ক না পরলে নেয়া হবে আইনি ব্যবস্থা। শুধু তাই নয় প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেয়া হবে।
বিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।....বিস্তারিত
ফরহাদ হোসেনের দেয়া তথ্য অনুসারে আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। দোকানপাট সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।....বিস্তারিত
কঠোর বিধিনিষেধে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।....বিস্তারিত
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আরও বাড়ানো হলো।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























