ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩৪, ৩০ এপ্রিল ২০২১

বাংলাদেশকে ভারতের ধন্যবাদ

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিতে চায় বাংলাদেশ। এমন প্রস্তাব দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। এছাড়া দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত একসঙ্গে এই ভাইরাস মোকাবিলা করবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক টুইটবার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলে।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় এবং করোনা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দেয়ায় ঢাকাকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশে করোনা মোকাবিলায় সহায়তা করবে।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগণের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।....বিস্তারিত

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত এবং মৃত্যুতে নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়