নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২০, ৩ মে ২০২১
মাস্ক না পরলে বন্ধ করে দেয়া হবে মার্কেট
করোনা নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের মধ্যেই খোলা রয়েছে দোকানপাট ও শপিং মল। কিন্তু দেশের সব জায়গায়ই স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে উদাসীনতা। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সেই অনুযায়ী ক্রেতা ও বিক্রেতারা মাস্ক না পরলে বন্ধ করে দেয়া হবে মার্কেট বা শপিংমল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। সেখানে কিছু সুপারিশ করা হয়। আজকে সেই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। আজ থেকে পুলিশ, সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন তারা দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোনো মার্কেটে এত লোক হয়তো কন্ট্রোল করা যাবে না, কিন্তু মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। ক্লিয়ারলি এটা বলে দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দোকান মালিক সমিতির সভাপতিরা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ওনারা নিজেরাও এটা সুপারভাইজ করবেন।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাইরে প্রচার করতে হচ্ছে যে, কোনো অবস্থায় যদি স্বাস্থ্যবিধির ব্যাপক ভায়োলেশন হয় তাহলে প্রয়োজনে আমরা ওই মার্কেট বন্ধ করে দেব।’
সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় তিনি জানান, করোনার সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।....বিস্তারিত
এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহনের চালুর অনুমতি দেয়া হয়েছে।....বিস্তারিত
এছাড়া বাড়ি যাওয়া ঠেকাতে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কেবল তিন দিন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।...বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























