ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ৪ মে ২০২১
আপডেট: ২২:৪৮, ৪ মে ২০২১

সিসিইউতে চিকিৎসাধীন খালেদার অবস্থা অপরিবর্তিত

খালেদা জিয়া

খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (৪ মে) খালেদার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলনে, ‘সিসিইউতে থাকা রোগীর সাথে তো সবসময় কথা বলা যায় না। দূর থেকে দেখতে হয়। গতকাল যেমন ছিলেন, আজও তেমন আছেন।’

সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত 

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। ইতোমধ্যে এ বিষয়ে পরিবার ও বিএনপির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে।....বিস্তারিত

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত  

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়া পজিটিভ হলেও তাঁর বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়