ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ৫ মে ২০২১
আপডেট: ১৬:৪৭, ৫ মে ২০২১

খালেদা জিয়াকে সিসিইউতে থাকতে হবে আরও কিছুদিন

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তাকে দুই লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। জানা গেছে, তাকে আরও কিছুদিন সিসিইউতে থাকতে হবে।

মঙ্গলবার বিকালে বৈঠকে বসে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড। সেখানে তার বর্তমান শারীরিক অবস্থার পর্যালোচনা করা হয়। এরপর চিকিৎসকরা সম্মিলিতভাবে তাকে আরও কয়েকদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। একই সাথে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পক্ষে মত দিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া এক চিকিৎসক বলেন, এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাকে আরও কয়েকদিন সিসিইউতে থাকতে হবে। তার আগের ওষুধের সঙ্গে নতুন কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। এখন তার দুই লিটার অক্সিজেন চলছে।

সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত 

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। ইতোমধ্যে এ বিষয়ে পরিবার ও বিএনপির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে।....বিস্তারিত

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত  

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়া পজিটিভ হলেও তাঁর বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়