নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৮, ৬ মে ২০২১
খালেদাকে বিদেশ নিতে আবেদন, কী সিদ্ধান্ত সরকারের?
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছে তার পরিবার। ইতোমধ্যে সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এমন অবস্থায় কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার?
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আবেদন আমার হাতে আসলে সেই বিষয়ে মতামত দেব।’
আনিসুল হক বলেন, ‘ফাইলটি এখনও আমার কাছে পৌঁছায়নি। আমার সচিবের কাছে গতকাল (বুধবার) রাত ১১টায় পৌঁছেছে। যথারীতি যে ফর্মালিটিজগুলো করতে হয় সেগুলো করে আমার কাছে আসবে। আবেদনটি আসলে পরে আমি আমাদের মতামত দেব।’
মতামত আজকের মধ্যে দেয়া সম্ভব হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা কি আমার পক্ষে বলা সম্ভব।’
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন নিয়ে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আবেদনটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত উদার। আমরা পজিটিভলি এই ব্যাপার দেখব। কালকের মধ্যে আইন মন্ত্রণালয়ে এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
এদিকে বিএনপির সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে।
সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত
এদিকে খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাকে আরও কয়েকদিন সিসিইউতে থাকতে হবে।....বিস্তারিত
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত
সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত
২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়া পজিটিভ হলেও তাঁর বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল।....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























