নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫৮, ১০ মে ২০২১
ঈদ শেষে দেশে ভারতের মতো ভয়াবহ অবস্থা হতে পারে
করোনায় বিধ্বস্ত প্রতিবেশি দেশ ভারত। ইতোমধ্যেই ভারতের করোনাভাইরাসের মারাত্মক ধরনটি ধরা পড়েছে বাংলাদেশেও। এমন অবস্থায় ঈদের পর দেশে ভারত-নেপালের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার ( ১০ মে) দুপুরে দেশের চারটি বর্ডার এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চ্যুয়ালি ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় করণীয় নিয়ে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষ লকডাউনের সামান্য শিথিলতার সুযোগ নিয়ে যেভাবে দলবেঁধে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোনরকম তোয়াক্কা না করে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে তা একেবারে সুইসাইড সিদ্ধান্তের শামিল।
মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। ভারতীয় নতুন ভ্যারিয়েন্টটি এখন নেপালে ছড়িয়ে গিয়ে সেখানে ভয়াবহতা সৃষ্টি করেছে। এই ভ্যারিয়েন্ট এখন আমাদের দেশেও চলে এসেছে। এইরকম ক্রিটিকাল সময়ে এই ভাইরাস দেহে নিয়ে ঈদে ঘরমুখো মানুষ যদি গ্রামে চলে যায়, তাহলে গ্রামে থাকা পরিবার পরিজনসহ গ্রামবাসী গণহারে আক্রান্ত হতে পারে।
একইসাথে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সীমান্ত এলাকায় ব্যাপক হারে টেস্টের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিস্তারিত...
স্বাস্থ্যমন্ত্রীর মতে, শহরাঞ্চলেও মানুষ এখন বেপরোয়া চলাফেরা করছে। ঢাকাসহ দেশের বড় বড় বিভাগীয় শহরে শপিংমল সহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। এভাবে চলতে দিলে ঈদের পর দেশে ভারত-নেপালের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। একারণে প্রতিটি বর্ডার এলাকার দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করতে হবে। বর্ডার এলাকার ভারত যাতায়াতকারী ব্যক্তির পরিবারসহ সকল মানুষকে দ্রুত ও বাধ্যতামূলক কোভিড পরীক্ষার আওতায় আনতে হবে। বর্ডার এলাকার কোন যানবাহন নিজ জেলার বাইরে মুভমেন্ট যেন করতে না পারে সে ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে। দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক্ষেত্রে প্রয়োজনে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঈদে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ভারতীয় করোনাভাইরাস ধরা পড়েছে, এ ধরনটি মারাত্মক। এতে আক্রান্ত হলেই মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই সবাই নিজ নিজ জায়গায় থেকে ঈদ পালন করতে হবে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























