ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ২ জুন ২০২১
আপডেট: ২০:৩৭, ২ জুন ২০২১

ডা. সাবিরা হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ৮ জুলাই

ডা. কাজী সাবিরা রহমান লিপি

ডা. কাজী সাবিরা রহমান লিপি

রাজধানীর কলাবাগান থেকে ডা. কাজী সাবিরা রহমান লিপির (৪৭) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৮ জুলাই ধার্য করেছেন আদালত।

বুধবার (২ জুন) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।   

এর আগে মঙ্গলবার রাত ১২ টার দিকে সাবিরা রহমান লিপির মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল বাদি হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন। তবে হত্যা মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত বলা হয়েছে।

গত সোমবার দুপুরে কলাবাগানের ৫০/১ ফাস্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে ডা. সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।  

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবরে ওই বাসায় গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া দেখতে পান। নিহত চিকিৎসকের শরীরের কিছু অংশ দগ্ধ ছিল বলে জানান তারা। মরদেহ উদ্ধারের পর পিঠে দুটি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পায় পুলিশ।

ডা. সাবিরা ৫০/১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ফ্ল্যাটের দু’টি রুম অন্য একজনকে সাবলেট দিয়েছেন। সকালে সাবলেটে থাকা তরুণী কানিজ ফাতেমা হাঁটতে বের হয়েছিলেন। পরে ঘরে ফিরে দেখেন চিকিৎসক সাবিরার রুম বন্ধ। রুমের ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। এ সময় তিনি দারোয়ানকে ডেকে তালা চাবি এনে তালা খুলে দেখতে পান চিকিৎসক নিচে পড়ে আছেন। পরে ডিবি এসে তার গলায় একটি আঘাতের চিহ্ন ও পিঠে দুটি আঘাতের চিহ্ন পায়।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

কলাবাগানে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চিকিৎসকের মরদেহ উদ্ধার: পিঠে-গলায় ধারালো অস্ত্রের আঘাত

ডা. সাবিরাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, দাবি মামার

হত্যার পর ডা. সাবিরাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে

ডা. সাবিরার লাশ উদ্ধার: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি

ডা. সাবিরার লাশ উদ্ধার: মামলা না হলেও তদন্ত করছে পুলিশ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়