ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২৪ জুন ২০২১
আপডেট: ২১:২১, ২৪ জুন ২০২১

মা-বাবা-বোনকে হত্যার দায় স্বীকার করলেন মেহজাবিন

রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় করা মামলায় মেহজাবিন ইসলাম মুন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) চার দিনের রিমান্ড শেষে মুনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। মুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে গত রোববার (২০ জুন)  এই হত্যা মামলায় মেহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য,  গত ১৯ জুন সকালে ৯৯৯-এ এক নারীর ফোন পেয়ে কদমতলীর মুরাদপুরের লাল মিয়া সরকার রোডের একটি বাসায় গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল ইসলাম (২১)।

এ ঘটনায় শনিবার দিবাগত রাতে নিহত মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের দুদিন আগে স্বামী ও সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসেন মেহজাবিন। এসেই তার ছোট বোন জান্নাতুলের সঙ্গে তার স্বামীর পরকীয়া রয়েছে বলে বাবা-মাকে অভিযোগ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরেই হয়তো তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

 রাজধানীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

 কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: আটক ১

‘বাবা-মা-বোনকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়েছিলেন মেহজাবিন’

কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: মেহজাবিন ও স্বামীর বিরুদ্ধে মামলা

মা-বাবা-বোনকে হত্যা: ৪ দিনের রিমান্ডে মেহজাবিন

কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: শফিকুল ৩ দিনের রিমান্ডে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়