নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২৭, ২৬ জুন ২০২১
এবার ইভ্যালিতে লেনদেনে এমটিবি ও প্রাইম ব্যাংকের নিষেধাজ্ঞা
দেশের জনপ্রিয় ই-কমার্সের সাইট ইভ্যালিতে (Evaly) ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেন বাতিল ঘোষণা করেছে। এবার একই সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ইভ্যালির পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অ্যালেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট।
ব্যাংকগুলোর কর্তৃপক্ষ গণমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
লেনদেন বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো: ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম বিডি।
শুক্রবার (২৫ জুন) প্রাইম ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এ ওয়াই এম মোস্তফা জানান, ইভ্যালি ও আলেশা মার্টের সাথে যে কোন ধরনের কার্ডে ট্রানজেকশন বন্ধ করা হয়েছে। তালিকায় থাকা বাকি প্রতিষ্ঠানগুলোর সাথেও রাতের মধ্যে লেনদেন বন্ধ হয়ে যাবে।
এদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, গ্রাহকদের স্বার্থ সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তারা ওই দশটি ই-কমার্স সাইটের সাথে কার্ডে লেনদেন বন্ধ করে দিয়েছেন।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণায় ই-কমার্স সাইটের জন্য যে নীতিমালা করছে- তা পালন হলে কার্ডে লেনদেনের অনুমোদন আবার দেয়া হবে কিনা- সেটা ব্যাংকের নিজস্ব কৌশলের ওপর নির্ভর করবে। যদি কোন ব্যাংক আস্থা ফিরে পায়, তাহলে লেনদেন আবার শুরু করবে।
এসব অনলাইন মার্কেটপ্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ আসায় এরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তারা। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে অগ্রিম মূল্য নেওয়ার পরও সময়মতো পণ্য সরবরাহ করছে না।
মঙ্গলবার (২৩ জুন) নিজস্ব ওয়েবসাইটে ১০টি ই-কমার্স সাইটের নাম উল্লেখ করে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে। পরে বৃহস্পতিবার (২৪ জুন) একই সিদ্ধান্তে আসে ব্যাংক এশিয়া।
ব্যাংক এশিয়ার নিজ গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়া কার্ডে কিছু লোকাল ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।’ এ বিষয়ে বিস্তারিত ১৬২০৫ নাম্বারে কল করে জানতে বলা হয়েছে।
শুধু ব্যাংকগুলোই নয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক করেছে। বুধবার ইউসিবি তাদের গ্রাহকদের এক বার্তায় জানিয়েছে, ইউসিবি কার্ড দিয়ে ই-কমার্স ট্রানজেকশনে অনলাইন মার্চেন্টের সাথে লেনদেন সংক্রান্ত বিরোধের জন্য ইউসিবি দায়ী থাকবে না।
উল্লেখ্য, বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসায় নতুন কৌশল অবলম্বন করছে। নতুন এই ব্যবসাপদ্ধতিতে অনলাইন বাজারগুলো ক্রেতাদের কাছ থেকে কয়েক মাসের অগ্রিম টাকা সংগ্রহ করে। কিছু কিছু ক্ষেত্রে, প্রতিষ্ঠানগুলো পণ্য সরবরাহ করতে আরও বেশি সময় নিয়ে থাকে।
এছাড়া, প্রায়ই তারা ক্রেতাদের জানিয়ে দেয় যে, তাদের অর্ডার করা পণ্যগুলো শেষ হয়ে গেছে। আর তাই সেটা পাঠানো সম্ভব নয়। তবে, মাসের পর মাস ধরে অপেক্ষার পরেও প্রতিষ্ঠানগুলো পণ্য পৌঁছাতে ব্যর্থ হলে ক্রেতারা তাদের টাকা ফেরত পান না বলে অসংখ্য অভিযোগ উঠেছে। অনলাইন ক্রেতাদের লোভনীয় সব ছাড়ের ফাঁদে ফেলে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ করার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকও।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















