আপডেট: ১১:১২, ৮ সেপ্টেম্বর ২০১৯
কুলাউড়ায় কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে সুলেমান (১৩) নামক এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ নারীসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় নিহত কিশোরের বড় ভাই ৫ জনের নামে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের পুর্ব ফটিগুলি গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র কিশোর সুলেমান গত ০৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিজ বাড়ির উত্তর পাশে একটা বটগাছের নিচে বসা ছিলো।
এসময় লোক মারফত একই গ্রামের আনু মিয়ার বাড়িতে ডেকে নিয়ে আনু মিয়ার পুত্র রেদোয়ান মিয়ার নেতৃত্বে সুলেমানকে তাদের ঘরের ভেতরে রশি দিয়ে বেঁধে মারপিট করা হয়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এক পর্যায়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুক মিয়াসহ আরও লোকজন এসে সুলেমানকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়া সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। পরদিন বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় সুলেমান মারা যায়। এ ঘটনায় নিহত কিশোরের বড় ভাই রোববার ০৮ সেপ্টেম্বর কুলাউড়া থানায় হত্যা মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুলাউড়া থানা পুলিশ আনু মিয়া (৪৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে আসলিমা বেগম (১৮) কে গ্রেফতার করা করেছে।
কর্মধা ইউনিয়নের মেম্বার মো. মাসুক মিয়া জানান, পুর্ব শত্রুতা থাকতে পারে। আমি ছেলেকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করি। এরপর সেখান থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, ঘটনার সাথে জড়িত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ আসামীকে প্রেফতারের চেষ্ঠা চলছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























