আপডেট: ১২:৩৭, ৮ সেপ্টেম্বর ২০১৯
পঞ্চম দিনে ম্যাচ, জয়ের জন্য গড়তে হবে রেকর্ড
স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্টে চতুর্থ দিনের ম্যাচে আফগানিস্তানের দেওয়া ৩৯৮ রানের টার্গেটে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিলো বাংলাদেশ। চতুর্থ দিন শেষে বাংলাদেশ ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান।জেতার জন্য আরও দরকার ২৬২ রান। কিন্তু সে অনুযায়ী উইকেট হাতে আছে কী বাংলাদেশের সেটা ভাবার বিষয়। চতুর্থদিন শেষে উইকেটে আছেন দলপতি সাকিব আল হাসান (৩৯) এবং সৌম্য সরকার (০)। তাই জিততে হলে শেষ দিন এই চার উইকেট নিয়েই টাইগারদের সংগ্রহ করতে ২৬২ রান। অন্যদিকে এই চার উইকেট নিতে পারলেই জয় পেয়ে যাবে আফগানিস্তান। জয়ের জন্য দুই দলকেই দেখতে হবে শেষদিন কী হয়। আগামীকাল (ম্যাচের শেষ দিন) সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।
এর আগে এত রান তাড়া করে বাংলাদেশ কখনোই কোনো টেস্ট ম্যাচ জেতেনি। আর তাই তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হন লিটস দাস। শুরুটা বেশ ভালোই করেছিলেন তারা। বৃষ্টির কারণে লাঞ্চের পর মাঠে নামতে অপেক্ষায় থাকতে হয় টাইগারদের। শেষ পর্যন্ত ২টা ১০ মিনিটে আবারও মাঠে নামে দু'দল। আর বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেই লিটন দাস বিদায় নেন। দলীয় ৩০ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। জহির খানের বলে এলবির ফাঁদে পড়ার আগে এই ওপেনার ৩০ বলে করেন ৯ রান।
দলীয় ৫২ রানের মাথায় বিদায় নেন তিন নম্বরে নামা মোসাদ্দেক হোসেন। জহির খানের দ্বিতীয় শিকারে বিদায় নেওয়ার আগে মোসাদ্দেক করেন ১৭ বলে ১২ রান। এরপর উইকেটে আসেন মুশফিক। সাদমানের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। দলীয় ৭৮ রানের মাথায় বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। রশিদ খানের বলে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে মুশফিক ২৫ বলে চারটি চারের সাহায্যে করেন ২৩ রান। থিতু হওয়ার আগে রশিদ খান এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মুমিনুল হককে (৮ বলে ৩ রান)।
৩৭তম ওভারে মোহাম্মদ নবীর বলে ওপেনার সাদমান ইসলাম আউট হন। এলবির ফাঁদে বিদায়ের আগে বাঁহাতি এই ওপেনার ১১৪ বলে চারটি চারের সাহায্যে করেন ৪১ রান। দলীয় ১০৬ রানের মাথায় বাংলাদেশ পঞ্চম উইকেট হারায়। রশিদ খানের তৃতীয় শিকারে বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায়। দলীয় ১২৫ রানের মাথায় ফেরেন মাহমুদউল্লাহ (২১ বলে ৭)।
তৃতীয় দিন শেষে আফগানিস্তান স্বাগতিক বাংলাদেশের থেকে এগিয়ে ছিল ৩৭৪ রানে। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১০ মিনিট পর। চতুর্থ দিনে ২৩৭ রান নিয়ে খেলতে নেমে মাত্র ২৩ রান যোগ করে অলআউট হয় আফগানরা। চতুর্থ দিনে ব্যাট করতে নামা ইয়ামিন আহমেদজাইকে রান আউট করেন মুশফিক। মেহেদী হাসান মিরাজ বল করতে এসে তুলে নেন জহির খানের উইকেট। স্কোরবোর্ডে আফগানদের সংগ্রহ তখন ২৬০।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব আল হাসান। আর দুইটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং মেহেদী হাসান মিরাজ। আফগানদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান (৮৭)।
প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করতে নেমে রহমত শাহর শতকে ৩৪২ রান তোলে আফগানরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রশিদ খানের পাঁচ উইকেটে মাত্র ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আফগানরা তোলে ২৬০ রান। তাতে স্বাগতিক বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৯৮ রান।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























