নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৮, ২৯ জুন ২০২১
মগবাজারে বিস্ফোরণ: ভবনের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আমাদের একটি টিম আরেকটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। বিস্ফোরণের সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এর আগে, দুপুরের পর থেকে রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদস্যদের তাদের যন্ত্রপাতি দিয়ে পড়ে যাওয়া দেওয়ালের অংশবিশেষ সরাতে দেখা যায়।
অপসারণ কাজে ব্যবহার করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে‑ চিপিং হেমার, রোটারি হেমার ড্রিল, রেসিপ্রোকেটিং স, সোরিং, বিগ হেমার, রোটারি রেসিং, জেনারেটর, হাইড্রোলিক কাটার, হাইড্রোলিক স্পেডার, রেনজেক ইত্যাদি।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বিস্ফোরণে মগবাজারের ৭৯ নম্বর ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে আর আহত হন অর্ধশতাধিক।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর:
মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা
মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি
মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















