নিজস্ব প্রতিবেদক
নারীর মর্যাদাকে সমুন্নত করছেন শেখ হাসিনা : খাদ্যমন্ত্রী
নওগাঁর ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কথা বলছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজু
নারীর মর্যাদাকে সমুন্নত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীদের সমান অংশগ্রহণ ছাড়া কিংবা তাদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার (১১ নভেম্বর) নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন- সেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের নারী সমাজকে জাগ্রত করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। কাজেই তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা খাতুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কমলা রানী, ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাম্মাৎ বেগম প্রমুখ।
আইনিউজ/এইচএ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























