নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৩, ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকায় একদল জনতা বিক্ষোভে নামেন। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙচুরের একপর্যায়ে হামলাকারীরা প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে আগুনও ধরিয়ে দেয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাতে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তিনি বলেন, “আমি নিজেই ঘটনাস্থলে আছি। কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে। তাদের নিবৃত করার চেষ্টা চলছে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে পত্রিকা অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে পত্রিকা দুটির অফিসের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইএন/এসএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























