ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ২১ ডিসেম্বর ২০২৫

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক। ছবি: সংগৃহীত

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিতে একে একে নির্বাচন ভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা। প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং সর্বশেষ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসি ভবনে আসেন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তাঁদের স্বাগত জানান।

সভায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা, আচরণবিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়