Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ১ নভেম্বর ২০২০

নেইমারকে ছাড়াই জিতল পিএসজি

চোটের কারণে দলে ছিলেন না তারকা ফরোয়ার্ড নেইমার। তার অভাব অবশ্য মোটেও টের পেতে দিলেন না আন্দের এররেরা, কিলিয়ান এমবাপে ও পাবলো সারাবিয়ারা। তাদের দুর্দান্ত নৈপুণ্যে লিগ ওয়ানের ম্যাচে নঁতের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে পিএসজি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ফ্রান্সের শীর্ষ লিগের ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় টমাস টুখেলের দল। সবগুলো গোল দ্বিতীয়ার্ধে। একবার করে জালে বল জড়ান এররেরা, এমবাপে এবং সারাবিয়া।

বিরতির আগে অনেকগুলো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কোনো দল। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটে গোলশূন্যতা ভাঙে ম্যাচের। ৪৭তম মিনিটে এমবাপে পাসে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে লক্ষ্যে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার এররেরা।

৬৫তম মিনিটে নিজে গোল করেন এমবাপে। পেনাল্টি থেকে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। আক্রমণভাগের এই খেলোয়াড় ডি-বক্সে ফাউলের শিকার হলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন আক্রমণাত্মক মিডফিল্ডার সারাবিয়া।

টানা দুই হারে এবারের লিগ শুরু করলেও গত সাত ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়