স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে সিলেটে
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তবে জানা গেছে আবারো শুরু হচ্ছে ক্যাম্প। এবার সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে-দুই সপ্তাহের ক্যাম্প শুরু হবে আগামী ২২ নভেম্বর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
সিলেট যাওয়ার আগে ১৯ নভেম্বর বিকেলে মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্ট করবেন ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ক্রিকেটার। ২১ নভেম্বর হবে তাদের করোনা পরীক্ষা। তার পরদিন সকালে সড়কপথে সিলেটে রওয়ানা দেবেন তারা, উঠবেন ফরচুন গার্ডেনে।
সিলেটে বায়ো-সিকিউর বাবলের মধ্যে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ২৩ এবং ২৪ নভেম্বর দুদিন স্কিল ট্রেনিং করে ২৫ এবং ২৭ নভেম্বর দুটি ৫০ ওভারের ম্যাচ খেলবেন তারা।
এরপর ২৯ নভেম্বর ফের স্কিল ট্রেনিং। ৩০ নভেম্বর, ২ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর আরও তিনটি ওয়ানডে খেলে ৫ ডিসেম্বর সড়কপথেই ঢাকায় ফিরে আসবে যুবারা।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















