ছাতকে ভাঙ্গা কালভার্ট, যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে
সুনামগঞ্জের ছাতকে একটি ভাঙ্গা কালভার্টের কারণে লাখো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরি করতে ইতোমধ্যে প্রায় ৫ মাস অতিবাহিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার ফলে লাখো মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।
১৮:৪৩ ৩০ মে, ২০২২
পানি কমতে শুরু করেছে জগন্নাথপুরে, জনমনে কিছুটা স্বস্তি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার থেকে পানি কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানান। এতে পানিবন্দি জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
২০:২১ ২৫ মে, ২০২২
বন্যায় ব্যাপক ক্ষতি কৃষিখাতে, ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা
সুনামগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিখাতে। বন্যার কারণে সুনামগঞ্জে ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এ ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সুনামগঞ্জ কৃষি বিভাগের হিসাবমতে, বন্যায় তলিয়ে যাওয়া ধানের মূল্য প্রায় ১৩ কোটি টাকা। তবে কৃষকরা বলছেন পানির নীচে ধান বেশীদিন থাকায় নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, পাকা ধান তলিয়েছে। এর মধ্যে দ্রæত পানি সরে যাওয়ায় কিছু জমির ধান কৃষকেরা কেটেছেন।
১৮:২৮ ২৫ মে, ২০২২
তাহিরপুরে ড্রেন নির্মাণে অনিয়ম, অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ
তাহিরপুর উপজেলা পরিষদের পুকুর থেকে প্রায় দেড়শত ফুট লম্বা পর্যন্ত একটি আরসিসি ড্রেন নির্মাণের শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
১৪:৪০ ২৫ মে, ২০২২
সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ
সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু দুর্ভোগ বাড়ছে। আশ্রয় কেন্দ্রের লোকজন বাড়ি ফেরার অপেক্ষায়। আকাশে দু’দিন ধরে কিছুটা রোদের দেখা মিলছে। বন্যার্তদের মধ্যে ফিরেছে স্বস্তি। এভাবে আরো কয়েকদিন বর্ষণ না হলে বন্যামুক্ত হবে সুনামগঞ্জ।
১৮:২৪ ২৩ মে, ২০২২
সুনামগঞ্জে বন্যায় ৬২ স্কুলে পাঠদান বন্ধ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন এলাকায় পানি উঠছে। এ পর্যন্ত পানি উঠে যাওয়ায় ৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
এমতাবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরীসভা অনুষ্ঠিত হয়েছে
২১:১২ ২২ মে, ২০২২
সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত
সুনামগঞ্জের তাহিরপুরে বাদামক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন।
১৫:৫৪ ১৯ মে, ২০২২
তাহিরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ২৫ মে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে এ সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি করকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
১২:৫৫ ১৯ মে, ২০২২
তাহিরপুরে অনলাইন লটারিতে কৃষক নির্বাচন
তাহিরপুর উপজেলায় চলতি মৌসুমে খাদ্য গোদামে বোরো ধান সংগ্রহের জন্য অনলাইন লটারির মাধ্যমে মোট ৬৯৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন।
১৩:২৮ ০৮ মে, ২০২২
সুনামগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ফাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩:১৮ ০৫ মে, ২০২২
তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩:০৫ ০২ মে, ২০২২
প্রধানমন্ত্রীর উপহারের চাল বাড়িতে লুকিয়ে রাখায় নারী ইউপি সদস্য আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৭ বস্তা সরকারি চাল উদ্ধার হওয়ার পর অভিযুক্ত নারী ইউপি সদস্যসহ (মেম্বার) আটক দুইজনের বিরুদ্ধে মামলা নেয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতেই তাহিরপুর থানায় এ বিষয়ে মামলা দায়ের হবে বলে নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার। মামলায় বাদী হবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান।
২১:০২ ২৮ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন তুষার আফনান
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা তুষার আফনান ।
১৫:০৬ ২৭ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন রাজন চন্দ
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা রাজন চন্দ ।
১৩:১১ ২৭ এপ্রিল, ২০২২
তাহিরপুরে ৪৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঈদে নতুন ঘর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে তাহিরপুর উপজেলায় ৪৫টি গৃহহীন পরিবার ঈদের আগেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর। মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে ৩২ হাজার ৯০৪ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯:২৮ ২৫ এপ্রিল, ২০২২
এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে ছায়ার হাওরে
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৪ এপ্রিল) সকালে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে।
১৪:২৪ ২৪ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জে হাওরে ঢুকছে পানি, ৩০০ হেক্টর ধান তলিয়ে যাওয়ার শঙ্কা
সুনামগঞ্জের দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় হাওরে পানি ঢোকা শুরু করে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
১২:০৩ ১৮ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জের গুরমার হাওরে বাঁধ উপচে ঢুকছে পানি
উজানের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। রোববার সকাল থেকে ঢলের পানি হাওরের পাড় উপচে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরে ঢুকছে। এতে করে হাওরের ২ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছে।
১৪:৩৪ ১৭ এপ্রিল, ২০২২
আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ, নতুন কমিটি গঠনের দাবি
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক কোন পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে এবং সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য আহবায়ক কমিটি অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২:০৮ ১৬ এপ্রিল, ২০২২
বাঁধ নির্মাণের অনিয়মের বিষয়ে জানানো হবে প্রধানমন্ত্রীকে: সুনামগঞ্জে কৃষিমন্ত্রী
হাওরে বাঁধ নির্মাণ কমিটিতে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, হাওরে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে।
১৯:১৬ ১৬ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে বাবা মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়েছে।
১২:৩৭ ১৪ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল মা-মেয়ে-ছেলের
সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন।
১২:২২ ১৪ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জে মোকামের ইফতার মাহফিল ও অফিস উদ্বোধন
দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপের মোকামের আয়োজনে সুনামগঞ্জের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের মেডিকেল রোড এলাকায় মোকামের সুনামগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। এর আগে সুনামগঞ্জের অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
২১:১০ ১৩ এপ্রিল, ২০২২
হাওরের দুর্নীতি তুলে ধরায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ-যুবলীগ নেতা
হাওরের অনিয়মে ছাত্রলীগকে জড়িত উল্লেখ করায় সাংবাদিককে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের মা-বাবা থেকে শুরু করে পরিবারের সবাইকে দেখে নেয়ার হুমকি দেন শান্তিগঞ্জ যুবলীগের নেতা মতিউর রহমান মতি। এসময় মতি নিজেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের খাস লোক বলে পরিচয় দেয়। সরকারি টেলিভিশন আরটিভিতে কর্মরত সাংবাদিক শহীদনূর আহমেদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী এ সাংবাদিক।
২১:৪০ ১২ এপ্রিল, ২০২২
- তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ
- স্বাধীনতা দিবসে তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
- হাওরে বোরো ধান কাটার উৎসব শুরু
- সুনামগঞ্জে সমর্থকদের মা-রা-মা-রিতে দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ
- সুনামগঞ্জে ভাঙচুর মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে মামলা
- জৈন্তাপুরে সীমান্ত এলাকায় খাসিয়ার ছোঁড়া গু-লিতে যুবক নিহত
- ভারতীয় গরু আসায় লোকসানের আশঙ্কা খামারিদের
- সুনামগঞ্জে দেশীয় অ স্ত্র নিয়ে দুই পক্ষের সং ঘ র্ষে নি হ ত ১
- সুনামগঞ্জে হারভেস্টার মেশিন নিয়ে অনিয়ম, কৃষকের সংবাদ সম্মেলন
- তাহিরপুরের বালিজুরিতে নৌকার সমাবেশ








































