বন্যার পানিতে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ নথি নষ্ট
বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে পল্লী সঞ্চয় ব্যাংক তাহিরপুর উপজেলা শাখার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকৃত ঋণের অফিসে থাকা সংরক্ষিত ঋণ নথি।
১৪:২৫ ২৪ জুন, ২০২২
সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে র্যাবের ত্রাণ বিতরণ
দুর্যোগের পর পানিবন্দি এলাকায় কিছু কিছু ডাকাতির ঘটনা ঘটেছে বলে কেউ কেউ বলেছেন। তবে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ জানাননি। এরপরও বিভিন্নস্থানে টহল জোরদার করা হয়েছে।
২২:১৯ ২৩ জুন, ২০২২
সুনামগঞ্জে দুর্গম এলাকায় বিজিবির ত্রাণ বিতরণ
আজ বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি সদর দপ্তর থেকে হেলিকপ্টারযোগে ত্রাণ নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
১৯:০৬ ২৩ জুন, ২০২২
আজ সুনামগঞ্জে আসছেন তিন বাহিনীর প্রধান
সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বানভাসী মানুষদের ত্রাণ সহায়তা দিতে আজ সুনামগঞ্জে আসছেন বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের মহাপরিচালক।
১১:৫৬ ২৩ জুন, ২০২২
বন্যায় ডাকাতি বন্ধে কঠোর অবস্থানে পুলিশ : সুনামগঞ্জে ডিআইজি
পুলিশের সিলেটে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, বন্যায় বানভাসী মানুষেরা অনেক কষ্টে রয়েছেন তবে আমরা বিচ্ছিন্নভাবে ডাকাতির কথা শুনেছি সেজন্য পুলিশ একশন নিয়েছে।
২২:৪৫ ২২ জুন, ২০২২
সুনামগঞ্জে ভেলায় ভাসলো মায়ের লাশ, লিখে দিলেন ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’
টানা ভারি বৃষ্টি এবং উজানের ঢলের পানি বেড়ে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। চারদিকে বন্যার অথৈ জলরাশি। কোথাও এতোটুকু জমি বাকি নেই, লাশ দাফনের জায়গাটুকুও তলিয়ে গেছে। নিরুপায় ছেলে মায়ের দাফন হবে এই আশায় লাশ ভেলায় ভাসিয়ে দিলেন। ভেলায় মরমের সকল দুঃখ মিশিয়ে লিখে দিলেন একটি চিরকুট- ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’।
১৬:৫২ ২২ জুন, ২০২২
সুনামগঞ্জে হেলিকপ্টার থেকে ত্রাণ পিঠে পড়ে ১ জনের মৃত্যু
বিমান বাহিনীর দেয়া ত্রাণ নিতে গিয়ে আহত হয়েছিলেন বিপ্লব। বিমানবাহিনীর ত্রাণের হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ এসে বিপ্লবের পিঠে পড়ে যায়।
১৭:২৯ ২১ জুন, ২০২২
সড়কে আটকে গেলো ব্যারিস্টার সুমনের ত্রাণের ট্রাক
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণের ট্রাক পথে আটকে গেছে। মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩ টা ৫৩ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি এ তথ্য জানান।ব্যারিস্টার সুমন জানান- তিনি ট্রাকে করে বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিলেন।
১৬:৪৭ ২১ জুন, ২০২২
সুনামগঞ্জে বেশি টাকা দিয়েও খাবার পাওয়া যাচ্ছে না!
স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জে চলছে বন্যার্ত মানুষের হাহাকার। গত বৃহস্পতিবার রাত থেকেই সারাদেশের সাথে বিচ্ছিন সুনামগঞ্জে দেখা দিয়ে তীব্র খাদ্য সঙ্কট। দোকান থেকে বেশি দাম দিয়েও মিলছে খাবার।
১১:৩৫ ২১ জুন, ২০২২
সুনামগঞ্জে কিছু এলাকায় ফিরেছে বিদ্যুৎ
চার দিন পর সুনামগঞ্জ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার (২০ জুন) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এসব এলাকায় বিদ্যুৎ এসেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।
২০:৪০ ২০ জুন, ২০২২
তাহিরপুরে বন্যার্তদের পাশে ইউএনও
তাহিরপুর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
২২:২২ ১৯ জুন, ২০২২
বন্যা পরিস্থিতির অবনতি, তাহিরপুরে পানিবন্দি লাখো মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল সীমান্ত নদী জাদুকাটা দিয়ে বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে।
১৫:৫৯ ১৮ জুন, ২০২২
সুনামগঞ্জ জেলাসহ সিলেটের ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (১৭ জুন) সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রিডে সমস্যা হওয়ায় সুনামগঞ্জের সব উপজেলাসহ বিভাগের ১৬ উপজেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
২০:১৬ ১৭ জুন, ২০২২
বাড়ছে বন্যার পানি, সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন সুনামগঞ্জ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে করে বিচ্ছিন্ন হয়ে গেছে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ।
২৩:৩০ ১৬ জুন, ২০২২
বন্যা : সুনামগঞ্জের ৪ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এর ফলে জেলা সদরের সঙ্গে ছাতক, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের যোগাযোগ বিছিন্ন রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে সুরমা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৩:৪২ ১৬ জুন, ২০২২
সুনামগঞ্জে হঠাৎ বন্যায় দিশেহারা হাজারও পরিবার
টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মুখে আছেন এসব এলাকার বাসিন্দারা। সুরমা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হয়ে গেছে নিচু এলাকাগুলো, মানুষের বাড়িঘরেও পানি ঢুকায় স্বল্প ব্যবধানে আবারও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১১:৩২ ১৬ জুন, ২০২২
সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাবার পথে হাওরের পানিতে নৌকা ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।
১৬:৩৯ ১৫ জুন, ২০২২
সুনামগঞ্জে ফের বাড়ছে নদীর পানি
সুনামগঞ্জে নদ-নদীর পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। বিশেষ করে উত্তর আরপিন নগর, তেঘরিয়া, ষোলঘরের কিছু এলাকা ও নবীনগর সড়কে পানি উঠেছে।
১৪:০৯ ১৫ জুন, ২০২২
সুরমার পানি বিপদসীমার উপরে, ফের বন্যার আশঙ্কা
টানা বৃষ্টিপাতে পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলবর্তী বেশ কিছু এলাকায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন দেশে ও উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় ইতোমধ্যেই সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে।
১৫:৫৭ ১৩ জুন, ২০২২
তাহিরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩:২৪ ০৪ জুন, ২০২২
ছাতকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
ছাতকের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন, ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম জয় (ভোট ২৪৮), আনিসা নাওয়ার শাহরিন (ভোট ২৩৪), জাহিন আল মুমিন (ভোট ১৯৭), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ফাবিহা সিদ্দিকা চৌধুরী রাহা (ভোট ২৯৮), রামিসা রাফা (ভোট ২৯৮), ৩য় শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান (ভোট ২৪৬) ও অস্পরা পাল (ভোট ১৯৯)। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাবিহা সিদ্দিকা চৌধুরী রাহা ও রামিসা রাফা। তারা দু'জনেই ২৯৮ করে ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থী অনন্যা দে পুর্ণা ১৭৭ ভোট, আব্দুল্লাহ আল তানিন ১০০ ভোট, আফনাফ তাজওয়ার ৫৮ ভোট ও সুর্য্য প্রতাপ রায় ৫৮ ভোট পেয়েছেন।
২০:০৯ ০২ জুন, ২০২২
এখানে প্রতিদিন বসে ‘শ্রমের হাট’
সুনামগঞ্জ পৌর শহরের কালিবাড়ী মোড়ে প্রতিদিন বসে শ্রমের হাট। সাত সকালেই শত শত নারী-পুরুষ এসে এখানে ভীড় জমান। এরা শ্রম বিক্রি করে সংসার চালায়। বেশীরভাগ শ্রমিকই গ্রাম থেকে আসেন এখানে। আগের চেয়ে শ্রমিকের সংখ্যা এখন অনেক বেশী। হাওরে খোরাকীর অভাব হওয়ায় দিন দিন শ্রমের হাটে সংখ্যা বাড়ছে।
ভোরবেলা কালিবাড়ী মোড়ে গিয়ে দেখা যায় কারও হাতে দা-কোদাল, উড়াসহ বিভিন্ন কাজের সামগ্রী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা অপেক্ষমান থাকেন কেউ এসে রোজ হিসেবে কাজে নেয় কিনা। এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সামনে আসা লোকজনের দিকে। সেখানে বয়স্ক একব্যক্তি এসেছেন গৌরারং ইউনিয়ন থেকে।
১৮:২৮ ০২ জুন, ২০২২
স্টিল ব্রিজ ভেঙে যাওয়ায় জগন্নাথপুর-সুনামগঞ্জ যান চলাচল বন্ধ
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভমভমি নামক স্থানে স্টিল ব্রিজ ভেঙে যাওয়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী-জনতা।
ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে একটি পাথর ভর্তি ট্রাক ব্রিজে উঠলে একাংশের স্টিলের পাটাতন ভেঙে যায়। এতে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যে কারণে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
১৯:৫৭ ০১ জুন, ২০২২
সুনামগঞ্জের ইকবাল কাগজী পেলেন ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড’
‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন সুনামগঞ্জের নিভৃতচারী লেখক ও কবি ইকবাল কাগজী। সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)তে হাওর-ভাটির এই গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপ। ইকবাল হোসেন কাগজীসহ দেশের আরও ৬৩ জেলার ৬৩ জন গুণী সাংবাদিক এই সম্মাননা পেয়েছেন।
২০:৩৮ ৩০ মে, ২০২২
- তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ
- স্বাধীনতা দিবসে তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
- হাওরে বোরো ধান কাটার উৎসব শুরু
- সুনামগঞ্জে সমর্থকদের মা-রা-মা-রিতে দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ
- সুনামগঞ্জে ভাঙচুর মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে মামলা
- জৈন্তাপুরে সীমান্ত এলাকায় খাসিয়ার ছোঁড়া গু-লিতে যুবক নিহত
- ভারতীয় গরু আসায় লোকসানের আশঙ্কা খামারিদের
- সুনামগঞ্জে দেশীয় অ স্ত্র নিয়ে দুই পক্ষের সং ঘ র্ষে নি হ ত ১
- সুনামগঞ্জে হারভেস্টার মেশিন নিয়ে অনিয়ম, কৃষকের সংবাদ সম্মেলন
- তাহিরপুরের বালিজুরিতে নৌকার সমাবেশ









































