সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
বজ্রপাত। প্রতীকী ছবি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে বাবা মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭ টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মুকুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁ মারা যান৷ এ সময় বজ্রপাতে নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন(৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা জেনাউর শাফি জানান সকালে কৃষি কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে বাবা ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে।
আইনিউজ/মোসাইত রাহাত/এসডিপি
আইনিউজ ভিডিও
লাউয়াছড়ায় ঘন্টায় ২০ কিলোমিটার গতিসীমা
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























