Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জমকালো আয়োজনে শ্রীমঙ্গল নবজাগরণ বাক্‌শিল্পোৎসব সমাপ্ত

আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহির হাত থেকে পুরস্কার নিচ্ছেন বাক্‌শিল্পোৎসবের বিজয়ীরা। ছবি: আই নিউজ

আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহির হাত থেকে পুরস্কার নিচ্ছেন বাক্‌শিল্পোৎসবের বিজয়ীরা। ছবি: আই নিউজ

“বাকশিল্পকে সমৃদ্ধ কর” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী আয়োজিত ‘শ্রীমঙ্গল নবজাগরণ বাক্‌শিল্পোৎসব: নববাক্য’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিচারকমণ্ডলী ও অতিথিবৃন্দকে মঞ্চে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল নবজাগরণ দলের আয়োজনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ও স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও সংগঠক মাহিদুল ইসলাম মাহি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবম ভট্টাচার্য্য ও প্রযুক্তা ভট্টাচার্য্য।

এর আগে গত ৯ ও ১০ জানুয়ারি শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ উৎসবে নাচ, গান, অভিনয় ও কবিতা আবৃত্তিসহ মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, দ্বারিকা পাল মহিলা কলেজের প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্ত, সহকারী অধ্যাপক জলি পাল, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আদর্শ সংগীত বিদ্যালয়ের পরিচালক ও প্রধান প্রশিক্ষক করুণাময় দাশ মৃত্যুঞ্জয়, সংগীতশিল্পী সজল ঘোষ ও তুলি ধর, নৃত্যাঙ্গন-এর পরিচালক সাজু দেব, মিতালী বিউটি পার্লারের পরিচালক মিতালী দাশ, নৃত্যশিল্পী প্রজ্ঞা দাশগুপ্ত একাসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

সংগঠনের আহ্বায়ক অজেয় দাস বর্ষণ বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি শ্রীমঙ্গলে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যে ‘শ্রীমঙ্গল নবজাগরণ দল’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। মাধ্যমিক পর্যায়ের কিছু স্বেচ্ছাসেবী ও মেধাবী শিক্ষার্থীর উদ্যোগে এবং সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতায় এই সংগঠনটি গড়ে ওঠে।”

তিনি বলেন, “এই সংগঠনের উদ্যোগেই শ্রীমঙ্গলে শুরু হয় ব্যতিক্রমধর্মী আয়োজন ‘শ্রীমঙ্গল নবজাগরণ বাক্‌শিল্পোৎসব: নববাক্য’। এ উৎসবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার সার্বিক বিকাশ ঘটানো এবং একই সঙ্গে সংগঠনের সদস্যদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা। ছোট শহর শ্রীমঙ্গল নানা সাংস্কৃতিক রত্নে পরিপূর্ণ। এসব প্রতিভা ও রত্নের সন্ধান এবং বিকাশ ঘটাতেই এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতেও শ্রীমঙ্গলে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিস্তারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নবপত্রিকা উল্লাস, শিবম ভট্টাচার্য্য ও প্রযুক্তা ভট্টাচার্য্য, আহ্বায়ক অজেয় দাস বর্ষণ, যুগ্ম আহ্বায়ক নিলয় দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক দ্বীপঙ্কর পাল, যুগ্ম সদস্য সচিব বৈশাখী পাল, আপ্যায়ন সচিব চৈতী পাল, যুগ্ম আপ্যায়ন সচিব শ্রদ্ধা দাস, সদস্য মন্দিরা দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় ১৪টি বিষয়ে মোট ৮৪ জন বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অলিম্পিয়াড ক্যাটাগরিতে ৮ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার হিসেবে মেডেল দেওয়া হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়