ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর পিতৃবিয়োগ

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)-এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর পিতা বৃটেনের প্রবীণ রেস্টুরেন্ট ব্যবসায়ী আলহাজ্ব তারা মিয়া আর নেই। তিনি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা গার্ডেন সিটির বাসায় ছিলেন। আজ ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত শহরের লাইফ লাইন হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ছয়টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে- মরহুমের একমাত্র ছেলে সাইদুর রহমান রেনু বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশে এসে পৌঁছাবেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজনগর উপজেলার তাহার লামুয়ায় নিজবাড়িতে প্রথম নামাজে-জানাযা অনুষ্ঠিত হবে। বাদ জুমআ দরগাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে-জানাযা অনুষ্ঠিত হবে। 

বিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু বাবার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন। বিসিসিআই ডিরেক্টরবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ