সুনামগঞ্জ প্রতিনিধি
ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করে আসছিলেন। দেশে থাকা অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























