ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

সুনামগঞ্জে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পানিতে ডুবে মারা গেছে এক শিশু। নিহত ওই শিশুকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আরও এক শিশু। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার উপজেলার চামরদানি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। 

পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম মাহিন মিয়া (০৪)। সে উপজেলার চামরদানি ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের কবির মিয়ার ছেলে। আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিশুর নাম মারুফ মিয়া (১২)। মারুফ একই ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বিছরাকান্দা গ্রামে পরিবারের লোকজনের অগোচরে মাহিন মিয়া বাড়ি সংলগ্ন ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে পার্শ্ববর্তী সুলেমানপুর গ্রামের মারুফ মিয়া তার মায়ের সাথে নৌকায় করে মাহিনকে দেখতে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যুতিক লাইনে জড়িয়ে মারুফ পানিতে পড়ে যায়। পরে মারুফকে উদ্ধার করে মধ্যনগর বাজারে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুকে দেখতে গিয়ে আরও এক শিশু বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি দুটি মর্মান্তিক। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়