Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২ অক্টোবর ২০২০

সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় প্রাণ গেল কিশোরের 

সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তার নাম ইমন আহমদ (১৫)। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের জমাত আলীর ছেলে।  

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।  এ ঘটনায় স্থানীয় লোকজন লেগুনাটি আটক করেছেন। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে জগন্নাথপুর সদর বাজারের উদ্দেশ্যে বের হয় ইমন। জগন্নাথপুর- সুনামগঞ্জের সড়কের হিজলা এলাকার নিকটবর্তী স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাকে ধাক্কা দিলে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। 

জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি।'

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়